শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
রাজধানী
বিভাগীয় প্রধানদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (৮ আগস্ট) উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে প্রশাসক এই পরিদর্শন করেন। 

প্রশাসক বিভাগীয় প্রধানদের নিয়ে উত্তরা সেন্টার, দিয়াবাড়ি মেট্রোরেল, উত্তর সিটি কর্পোরেশনের মিয়াকো বন, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুর-১২ পল্লবী, কালশি, ইসিবি চত্বর, বনানী, কাকলি, মহাখালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, ফার্মগেট, কাওরান বাজার, বাংলা মোটর, হোটেল সোনারগাঁও এলাকা, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় পরিদর্শন করা হয়।

প্রশাসক উত্তরার মেট্রোরেল, দিয়াবাড়ি খাল, মিয়াকো বন, উত্তরের সেন্টার পয়েন্ট নার্সারি বন, সংসদ ভবন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মেট্রোরেল ও এলিভেট এক্সপ্রেস লাইনের নিচে বৃক্ষরোপণ পরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

শফিকুল ইসলাম বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করে এবং জনগণকে সচেতনতার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নগরী গড়ার পরামর্শ দেন।

প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছতা অভিযান নিয়ে জনগণকে সচেতন করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে পরামর্শ দেন।

শফিকুল ইসলাম ডিএনসিসির আওতাধীন যেসব এলাকা খালি রয়েছে, সেখানে বৃক্ষ রোপণের মাধ্যমে গ্রিন ঢাকা গড়ার ওপর জোর দেন এবং সংশ্লিষ্ট পরিবেশ বিভাগের প্রধানকে নির্দেশনা দেন।

প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সমস্যা সমাধানে আলাদা আলাদা টিম গঠন করে দ্রুত সমাধানের নির্দেশ দেন |

পরিদর্শনকালে ডিএনসিসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, প্রশাসকের ব্যক্তিগত সচিব (পিএস) মোহাম্মদ আব্দুল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ এসএম শফিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন   ডিএনসিসি   শফিকুল ইসলাম খান   পরিচ্ছন্নতা অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close