বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
অর্থনীতি
মদনে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ শীর্ষক মতবিনিময় সভা
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বাজারে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় গোবিন্দশ্রী বাজারে ব্যাংকের গোবিন্দশ্রী উপ-শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাংকের গোবিন্দশ্রী উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক শিবলী আহম্মেদ ভূইয়া।

সভায় বক্তারা ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবায় ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বনিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আনিসুর রহমান, নেত্রকোণা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ব্যবস্থাপক মো. আমিনুর রহমান প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্যাংক   নেত্রকোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close