শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ১৩ শিক্ষার্থীর সাফল্য
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৮:১১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন- ৬.০’র জাতীয় পর্বে সাফল্যের স্বাক্ষর রেখেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দেশের ১৭টি অঞ্চলের ২৮টি জেলা থেকে আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে মেধার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ১৩ শিক্ষার্থী আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছে।

জাতীয় পর্ব বিজয়ী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এ শিক্ষার্থীরা আগামী ২৫-২৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বালিতে ১২ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিডারশিপ অ্যাণ্ড সাসটেউনেবলসিটি ও গ্লোবাল এক্সচেঞ্জ প্রোগ্রাম অন এডুকেশন লিডারশিপ-২০২৬ বাংলাদেশ জাতীয় দলের হয়ে লাল সবুজের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরবে।

প্রতিযোগিতায় ১৩ জনের মধ্যে ইংলিশ অ্যান্ড লিডারশিপ অলিম্পিয়াডে দ্বিতীয় রানার আপ (স্কলারশিপ) একজন, ​বিশেষ প্রশংসাসূচক পুরস্কার তিনজন, পোস্টার প্রেজেন্টাটারে দ্বিতীয় রানার আপ (স্কলারশিপ) তিনজন, স্পেলিংবিতে ​বিশেষ প্রশংসাসূচক পুরস্কার পেয়েছে ছয়জন।

গত ৩১ জুলাই ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার আয়োজিত কর্মসূচির সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য ড. মো. আবুল কাশেম মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাজারাম পাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেব।

বিজয়ী শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মাসুদুর রহমানের দূরদর্শী দিকনির্দেশনা, সামগ্রিক গাইডলাইন ও অকৃত্রিম পৃষ্ঠপোষকতা এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্ব ও নিবিড় তত্ত্বাবধান এই সাফল্য আনা সম্ভব হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সাফল্য   সৈয়দপুর   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close