রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
আলীপুরা ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাদল খলিফার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪৭ পিএম
সভায় বক্তব্য দিচ্ছেন মো. বাদল খলিফা

সভায় বক্তব্য দিচ্ছেন মো. বাদল খলিফা

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ও প্যালেন চেয়ারম্যান মো. বাদল খলিফা।

শনিবার (৮ আগস্ট) নিজ বাড়ির উঠানে পারিবারিক ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় বাদল খলিফা বলেন, ‘আলীপুরা ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি কাজ করে যেতে চাই। একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি ‘

তিনি আরও বলেন, ‘কোনো প্রার্থীর বিপক্ষে নয়, বরং জনগণের সেবক হওয়ার লক্ষ্য নিয়েই আমি নির্বাচন করতে চাই। রাজনীতি জনগণের জন্য, আর জনগণই সকল ক্ষমতার উৎস। আমার ইউনিয়নে বেশ কয়েকজন যোগ্য প্রার্থী রয়েছেন। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে আমি ইউনিয়নের চেয়ারম্যান নয়, সেবক হিসেবে কাজ করতে আগ্রহী।’

বাদল খলিফা বলেন, ‘আমি চেয়ারম্যান হলে সকলে মিলে মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন তৈরি, কর্মসংস্থান তৈরি করাসহ, রাস্তা-ঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কাজ করা, সকলের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের প্রয়োজনে পাশে থাকা ও আলীপিরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আলীপুরা ইউনিয়ন   চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা   বাদল খলিফা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close