শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে বৃত্তিপ্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলার পরিষদ চত্বরে প্রাথমিক বৃত্তি ও কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েন আয়োজিত ২০২৫’র বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের চারা বিতরণ ও নগদ টাকা প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক আব্দুল্লাহ আল কায়েস।

অ্যাসোসিয়েনের সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

তিনি বলেন, ‘শিশুদের যতটুকু সম্ভব ডিভাইজ থেকে দূরে রাখতে হবে। ব্যবহার করলেও ভালো কিছুতে ব্যবহার করতে হবে। এ ছাড়াও ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে।’

আব্দুল্লাহ আল কায়েস বলেন, ‘এই কামারখন্দকে সর্বোচ্চ নিরাপদ করা হবে। একজন মেয়ে যেনো রাত ৯টায় নিরাপদে ও নির্বিঘ্নে কোচিংয়ে যেতে পারে সেটা নিশ্চিত করার জন্য রক্ত দিতে হলেও দিবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উঠান, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক বৃত্তি   বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী   সিরাজগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close