রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
আদিতমারীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট আদিতমারী উপজেলার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সংগঠনের ৪৫২ জন ভোটারের মধ্যে ৪৪৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি প্রধান নির্বাচন কমিশনার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব বাদশা ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি পেয়েছেন ২০৭ ভোট। 

সাধারণ সম্পাদক পদে মহিষখোচা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মোজাফফর রহমান পেয়েছেন ১৩৬ ভোট এবং ক্যাশিয়ার পদে গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক নিশি কান্ত ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাদাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জন্মেজ্বয় রায় পেয়েছেন ১৯৬ ভোট।

নির্বাচনে ৩টি পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। 

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   শিক্ষক-কর্মচারী নির্বাচন   লালমনিরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close