বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      
দেশজুড়ে
বাগেরহাট পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে বাগেরহাট পৌর বিএনপি বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি বলেন, ‘আমাদের চলমান বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিকে স্বাগত জানিয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে গাছ লাগাতে এগিয়ে আসছে নেতাকর্মীরা। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে সবুজায়িত করতে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। গাছ আমাদের অক্সিজেন ও জ্বালানি কাঠ প্রদান করে। মানবদেহের জন্য জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে গাছ ব্যবহৃত হয়। এছাড়াও গাছ থেকে ফুল ও ফল পেয়ে থাকি।’

কর্মসূচিতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মহিতুর রহমান দুলাল, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই 




আরও সংবাদ   বিষয়:  বৃক্ষরোপন   বিএনপি   বাগেরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close