বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ১ ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী      ● ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু      ● সব নির্বাচন ভালো করতে চায় ইসি, নভেম্বরে সংলাপ      
খেলাধুলা
মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম
বাবা হোর্হে মেসির সাথে লিওনেল মেসি

বাবা হোর্হে মেসির সাথে লিওনেল মেসি

মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। শুক্রবার (৭ আগস্ট) রাতে রোসারিওর একটি ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হোর্হে মেসি। শুক্রবার রোজারিওর একটি হাসপাতালে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন মেসির এজেন্ট এবং ক্যারিয়ারের অন্যতম প্রধান অভিভাবক। মাঠের বাইরের প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেই ছেলের পাশে ছিলেন তিনি।

মেসি যখন ছোট, তখন তার শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখেন হোর্হে। ছেলের প্রতিভা ও সম্ভাবনায় বিশ্বাস রেখে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন তিনি। পরবর্তী মেসির ফুটবল ক্যারিয়ার যখন তাকে স্পেনে নিয়ে যায়, তখনও কঠিন সময়ে ছেলের পাশে ছিলেন হোর্হে।

বার্সেলোনায় মেসির শুরুর দিনগুলোতেও বাবার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। নতুন দেশ, নতুন পরিবেশ ও পেশাদার ফুটবলে মানিয়ে নেওয়ার কঠিন সময়ে ছেলের পাশে থেকে তাকে সাহস জুগিয়েছেন হোর্হে।

সময়ের সঙ্গে লিওনেল মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠলেও বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। মেসির ক্যারিয়ারের উত্থান, সাফল্য ও বিভিন্ন সংকট; সবকিছুতেই হোর্হে ছিলেন তার অন্যতম আস্থার মানুষ।

মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটিতেও বাবার ভূমিকা ছিল অনস্বীকার্য। বার্সেলোনায় মেসির দীর্ঘ সাফল্যের পথ তৈরি থেকে শুরু করে পরবর্তী তার পেশাগত বিষয়গুলো সামলানো-সব ক্ষেত্রেই সামনে থেকে কাজ করেছেন হোর্হে।

বাবার এই মৃত্যু মেসির জন্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। কয়েক দশক ধরে যিনি ছিলেন একই সঙ্গে বাবা, পরামর্শদাতা ও এজেন্ট, সেই মানুষটিকেই হারালেন মেসি।

সূত্র : ইনফোবায়

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হোর্হে মেসি   লিওনেল মেসির বাবা   মেসির বাবা মারা গেছেন   আর্জেন্টাইন ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close