জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকালে উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান কবীর সাজু, শরীফ জায়েদী, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্যসচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী, সেক্সপিয়ার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সস্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাদারণ সস্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোজাম্মল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্যসচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্যসচিব রেজোয়ান আহাম্মেদ প্রমুখ।
কেকে/এমএ