শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গৌরনদীতে রাতের আঁধারে সড়কের সরকারি গাছ লুট
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় রাতের আঁধারে সরকারি বনায়নের অর্ধলক্ষাধিক টাকা মূল্যের দুইটি সেগুন গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সপ্তাহের কোনো এক রাতে উপজেলার শরিকল ইউনিয়নের হোসনাবাদ-চর শরিকল সড়কে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ আগস্ট) সকালে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, চর শরিকল-হোসনাবাদ সড়কে ভাঙ্গা ব্রিজ নামকস্থানে সামাজিক বনায়নের অর্ধলক্ষাধিক টাকা মূল্যের দুইটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গাছ কেটে নেওয়ার পর গাছের গোড়ায় কাদা মাটি দিয়ে ঢেকে দেয় দূর্বৃত্তরা।   তবে বৃষ্টির কারণে গাছের গোড়ার কাদামাটি সরে যাওয়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। 

স্থানীয়দের ধারণা, দুয়েক দিন আগে বৃষ্টির মধ্যে রাতের কোনো এক সময় গাছ দুইটি কেটে নেওয়া হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাস বলেন, ‘গাছ কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী উপজেলা   রাতের আঁধারে গাছ কাটা   সড়কের সরকারি গাছ লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close