বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
খেলাধুলা
মেসির বাবার স্মরণে ডি পলের আবেগঘন গোল উদযাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৪০ এএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৯:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঠে ছিলেন না লিওনেল মেসি, তবে তার পরিবারের কঠিন সময়ে বন্ধুত্ব ও ভালোবাসার বার্তা ঠিকই পৌঁছে দিলেন রদ্রিগো ডি পল। লিগস কাপের ম্যাচে মন্টেররের বিপক্ষে গোল করে বিশেষ উদযাপনের মাধ্যমে মেসির বাবা ও দীর্ঘদিনের এজেন্ট হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানান আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল।

লিগস কাপের ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে শুরু থেকেই মাঠে ছিলেন ডি পল। ম্যাচের ৩২ মিনিটে মন্টেররের জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। গোলের পরই বিশেষ এক উদযাপনের মাধ্যমে তিনি মেসি পরিবারের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।

গোলের পর ডি পলের উদযাপন ছিল অন্য দিনের চেয়ে আলাদা। মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি ইন্টার মায়ামিতেও দুজন সতীর্থ। তাই মেসির কঠিন সময়ে তার পাশে থাকার বার্তাই যেন দিলেন ডি পল।

এই ম্যাচে মেসি ছিলেন না। তার বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোজারিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোর্হে শুধু মেসির বাবা নন, ছেলের ক্যারিয়ারের শুরু থেকে তার অন্যতম প্রধান পরামর্শদাতা ও এজেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

মেসি তার বাবার শেষ বিদায়ে পরিবারের সঙ্গে থাকতে রোজারিওতে যাওয়ার কারণে মন্টেররের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে খেলেননি।

মেসির অনুপস্থিতিতে দলের আক্রমণভাগের দায়িত্বে থাকা ডি পলের গোলটি তাই শুধু স্কোরবোর্ডে ইন্টার মায়ামিকে এগিয়ে দেওয়ার গোল ছিল না; এটি হয়ে উঠেছে বন্ধুর পরিবারের প্রতি ভালোবাসা ও সমবেদনার প্রতীক।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  গোল উদযাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close