শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বগুড়ায় বাসচাপায় নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:২১ এএম আপডেট: ০৯.০৮.২০২৬ ১১:৩১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় বাসচাপায় নিহত সাতজনের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং আহত ১৫ জনের প্রত্যেককে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।

শনিবার (৮ আগস্ট) বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে অপেক্ষমাণ দিনমজুরদের চাপা দেয়। এতে সাতজন নিহত ও ১৫ জন আহত হন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ১৫ হাজার টাকা করে এবং নিহত সাতজনের দাফন-কাফনের জন্য তাদের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা করবে।”


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বাসচাপায় নিহত   অনুদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close