রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: বাবাকে শেষবারের মতো দেখতে রোজারিওতে মেসি      জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টেকনাফে বিএমএসএফের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:১০ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ১২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে টেকনাফে বিএমএসএফ কার্যালয়ে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সাংবাদিক আরাফাত সানীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফের প্রথম সাংবাদিক ও টেকনাফ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, “বর্তমানে সাংবাদিক ও সাংবাদিকতা কঠিন সময় পার করছে। সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরলেই সাংবাদিকদের নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণে অনেকেই নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।”

তিনি বলেন, “জনস্বার্থে সাংবাদিকদের অবস্থান ছিল, আছে এবং আগামীতেও থাকবে। নির্যাতিত ও মজলুম মানুষের পক্ষে সাংবাদিকদের কলম অবিচল ছিল, আছে এবং থাকবে।”

বিএমএসএফের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের কর্মকাণ্ডের প্রশংসা করে হাফেজ মুহাম্মদ কাশেম বলেন, “সাংবাদিকদের দুর্দিনে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে সাহস জোগাচ্ছেন। সাংবাদিকদের পাশে থাকতে গিয়ে তিনিও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তাঁর অবিচল কর্মযজ্ঞ প্রশংসার দাবিদার।”

কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও সুপারিশের আলোকে গঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে পূর্বকোণ ও ইনানীর হাফেজ মুহাম্মদ কাশেমকে। উপদেষ্টা করা হয়েছে কর্ণফুলী ও আজকের বসুন্ধরার আশেকুল্লাহ ফারুকীকে।

সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের দেশবিদেশ, ডেসটিনি ও সিবিএনের জসিম উদ্দিন টিপু। সিনিয়র সহসভাপতি হয়েছেন সময়বায়ান্ন পত্রিকার শামসুল আলম শারেক। সহসভাপতি হয়েছেন রূপালী বাংলাদেশের মিজানুর রহমান মিজান ও টিটিএনের আনোয়ার হোসাইন।

বাংলাদেশ বুলেটিন ও সিবিএনের আরাফাত সানীকে সাধারণ সম্পাদক এবং এনটিভির মোহাম্মদ নোমান অরুপ, আমাদের কক্সবাজারের আজিজ উল্লাহ ও আজকের বাংলার মোহাম্মদ তোফায়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

দৈনিক এশিয়ান এইজের ছৈয়দুল আমিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সমাচারের মুহাম্মদ শহিদুল্লাহকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

দৈনিক খোলা কাগজ ও টেলিগ্রাম নিউজের আব্দুল্লাহ আল সম্রাটকে প্রচার সম্পাদক, রেডিও নাফের আব্দুল আজিজকে আইসিটি সম্পাদক, আজকের কক্সবাজারের সাদ্দাম হোসাইনকে দপ্তর সম্পাদক এবং দৈনিক মুক্তখবরের জুবায়রুল ইসলাম জুয়েলকে সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে।

গণকণ্ঠ ও সৈকতের এম এ হাসানকে কোষাধ্যক্ষ, টি ভয়েস নিউজের আবদুর রহমান ইবনে আমিনকে ধর্মবিষয়ক সম্পাদক এবং সময়ের আলোর মুহাম্মদ শেখ রাসেলকে নির্বাহী সদস্য করা হয়েছে।

এ ছাড়া মোহনা টেলিভিশনের আবসার কবির আকাশ, ভয়েস ৭১ বাংলা পোস্টের ফরিদুল আলম এবং কক্স মর্নিংয়ের শফিকুল ইসলাম জিসানকে সদস্য করা হয়েছে।

এর আগে টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

হাফেজ মুহাম্মদ কাশেম আরও বলেন, “তিনি দীর্ঘদিন ধরে বিএমএসএফের সঙ্গে সম্পৃক্ত। সাংবাদিকদের দুর্দিনে বিএমএসএফ যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও সুপারিশক্রমে সীমান্ত উপজেলা টেকনাফে বিএমএসএফের শক্তিশালী কমিটি গঠন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিএমএসএফ   সাংবাদিক ফোরাম   কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close