শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      
দেশজুড়ে
টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মানের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
‎রোববার (৯ আগস্ট) বেলা এগারোটা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী শালিকচুড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় দুই পাশে শতশত গাড়ি আটকে পরে।

‎শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে রাস্তা পার হতে গেলে গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির কভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। 

ঘটনার পর কাভার্ডভ্যান আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। এরই প্রতিবাদে রোববার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালিকচুড়া এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা ব্যানার ও স্লোগানে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ তৈরির দাবি জানান।
‎বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুট ওভার ব্রিজ জরুরী। গতকাল রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।
‎এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   ফুটওভার ব্রিজ   শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close