রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি পদে ইসি থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ      বাবাকে শেষবারের মতো দেখতে রোজারিওতে মেসি      জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      
দেশজুড়ে
খাল খননে অর্থ সাশ্রয়, মাগুরার ৩ ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, দক্ষতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সাশ্রয় হওয়া অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় তারা বিশেষ স্বীকৃতি পেয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন উপজেলার ইউএনওদের সঙ্গে মাগুরার তিন ইউএনও অংশ নেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সারাদেশে এ কৃতিত্ব অর্জনকারী ৮৪ জন ইউএনওর মধ্যে খুলনা বিভাগের রয়েছেন আটজন। তাদের মধ্যে মাগুরা সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার, শালিখা উপজেলার ইউএনও তানভীর হাসান চৌধুরী এবং শ্রীপুর উপজেলার ইউএনও নাজমুল হাসান রয়েছেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের কাজের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ বিষয়ে মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়ে মাগুরা সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার বলেন, “মাঠপর্যায়ের একজন কর্মকর্তা হিসেবে এটি জীবনের এক অনন্য অনুভূতি। এ ধরনের স্বীকৃতি ও সম্মান আমাদের কাজের অনুপ্রেরণা ও উৎসাহ বহুলাংশে বাড়িয়ে দেয়।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আলোচনাকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন—‘আমরা এখন সমাজে এত অস্থিতিশীলতা দেখি, মনে হয় পৃথিবীতে বুঝি ভালো মানুষ নেই। কিন্তু আপনাদের মতো কর্মকর্তাদের নিষ্ঠা দেখে আমার মনে হচ্ছে, ভালো মানুষ এখনো অনেক আছে।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আরও বেশি উদ্বুদ্ধ করেছে।”

মাগুরার তিন ইউএনওর এ স্বীকৃতিকে জেলার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা ও অর্থ সাশ্রয়ের এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।


কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  খাল খনন   প্রধানমন্ত্রী   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close