শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
জাতীয়
প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি : শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ করছেন আমিনুল হক/খোলা কাগজ

ছবি : শিক্ষার্থীদের সাথে বৃক্ষরোপণ করছেন আমিনুল হক/খোলা কাগজ

দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যে গাছ লাগাবে, সেগুলোর হিসাব রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।

রোববার (৯ আগস্ট) সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে। তোমরা যে গাছ লাগাবে, সেই হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজের গাছের তালিকা থাকবে।’

বৃক্ষরোপণের জন্য এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, ‘এই সময়ে গাছ লাগালে বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ায় গাছ দ্রুত বেড়ে উঠবে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই গাছ লাগানোর কাজে যুক্ত হতে হবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সবুজ করে তোলা।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি অঙ্গীকারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে সবাইকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে।’

আমিনুল হক জানান, একটি গাছ শুধু পরিবেশের উপকার করে না, ভবিষ্যতে তা মানুষকে ফল, ছায়া ও ঔষধিসহ নানা উপকার দিতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে।’

আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ দিয়ে আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসা এসব গাছের মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বৃক্ষরোপণ করে যেতে হবে। মানুষের উপকারে আসে—এমন একটি গাছ লাগানোও বড় একটি ভালো কাজ।’

তিনি জানান, বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। তিনি এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাছ   ক্রীড়া প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close