শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ফটিকছড়ি, নেতাকর্মীদের উচ্ছ্বাস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে উত্তর চট্টগ্রামের জনপদ ফটিকছড়িতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই রাস্তায় নেমেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। ব্যানার-ফেস্টুন হাতে, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সড়ক ও জনপদ।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘী এলাকায় নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন। তার আগমনকে কেন্দ্র করে পেলাগাজী সিএন্ডবি মাঠ ও আশপাশের এলাকায় সকাল থেকেই মানুষের ঢল নামে। মহাসড়কের দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মানুষকে দেখা যায় প্রধানমন্ত্রীর অপেক্ষায়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফটিকছড়ির বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে তৈরি হয়েছে উৎসবের আবহ। নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ দলীয় প্রতীকসংবলিত ব্যানার নিয়ে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর যে পথে যাবে, সেসব সড়কের দুই পাশে সকাল থেকেই ভিড় বাড়তে থাকে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ ও সংবেদনশীল পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

সকালে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের নির্ধারিত স্থান পাইন্দংয়ের পেলাগাজী সিএনবি মাঠ ও সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ টিম তল্লাশি চালায়। নিরাপত্তার সার্বিক বিষয় সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে এসএসএফসহ সংশ্লিষ্ট অন্যান্য নিরাপত্তা সংস্থা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পাইন্দংয়ের পেলাগাজী মাঠে অবতরণের পর প্রধানমন্ত্রী সরাসরি যাবেন ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায়। সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দেশের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীনের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর ফটিকছড়ির কর্মসূচি ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিন পর রাষ্ট্রের প্রধানের এমন সফরকে ঘিরে আনন্দ প্রকাশ করছেন সাধারণ মানুষ। অনেকে বলছেন, প্রধানমন্ত্রীর আগমন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, ফটিকছড়ির মানুষের জন্য এটি একটি স্মরণীয় দিন।

পেলাগাজী এলাকার এমরাম নামে বাসিন্দা বলেন, এতদিন তাকে টেলিভিশন ও গণমাধ্যমের পর্দায় দেখেছি। আজ নিজ চোখে দেখার সুযোগ হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ফটিকছড়িবাসী তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ফটিকছড়ির কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে হাটহাজারী সরকারি কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়ির পথে পথে এখন একটাই অপেক্ষা কখন দেখা মিলবে প্রিয় নেতার। মানুষের উচ্ছ্বাস, নেতাকর্মীদের স্লোগান আর স্বাগত প্রস্তুতিতে যেন আজ প্রাণ ফিরে পেয়েছে উত্তর চট্টগ্রামের এই জনপদ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close