শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
বিনোদন
ক্রিকেট তারকার সঙ্গে প্রেমের গুঞ্জন অভিনেত্রী মৃণালের
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:১০ পিএম
ছবি : অভিনেত্রী মৃণাল ঠাকুর/সংগৃহীত

ছবি : অভিনেত্রী মৃণাল ঠাকুর/সংগৃহীত

মুম্বাইয়ের এক ক্যাফেতে একই সময়ে দেখা যাওয়ার পর ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও অভিনেত্রী মৃণাল ঠাকুরের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে সেই জল্পনায় এবার নিজেই জল ঢাললেন মৃণাল। এক ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, তাদের একসঙ্গে কোথায় দেখা গেল—এমন দাবি কীভাবে করা হচ্ছে?

বান্দ্রা ওয়েস্টের ওই ক্যাফের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর একাধিক ‘ফ্যান পেজ’-এ দাবি করা হয়, মৃণাল এবং যশস্বীর মধ্যে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও সেই দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এবার সেই জল্পনাতেই কার্যত জল ঢাললেন মৃণাল। একটি ইনস্টাগ্রাম পোস্টে তাদের নিয়ে আলোচনা দেখে অভিনেত্রী মন্তব্য করেন, ‘ভাই, শান্ত হন। আমাদের এক সঙ্গে কোথায় দেখলেন? কীভাবে এসব ভাবছেন? আপনারা এত শিক্ষিত হয়েও কীভাবে এমন গুজবকে সত্যি ধরে নিচ্ছেন?’

মৃণাল আরও বলেন, ‘দেশে এত কিছু ঘটছে, গুজব না ছড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলে বরং বেশি মানুষের কাছে তা পৌঁছোতে পারে।’

মৃণালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফের তাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর স্পষ্ট এবং রসিক জবাবের প্রশংসা করেছেন। একই সঙ্গে তার মন্তব্য থেকে আপাতত এটুকু স্পষ্ট, যশস্বীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের কোনও নিশ্চিত খবর নেই।

এর আগে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গেও মৃণালের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি তাদের বিয়ে নিয়ে নানা দাবিও প্রকাশ্যে এসেছিল। ১৪ ফেব্রুয়ারি নাকি গোপনে বিয়ে করবেন তারা—এমন খবরও ঘুরেছিল সমাজমাধ্যমে। পরে সেই দিন পেরিয়ে গেলেও বিয়ের কোনও খবর মেলেনি। মৃণালও একাধিক বার সেই সম্পর্কের জল্পনা নস্যাৎ করেছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রেমের গুঞ্জন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close