শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ডের’ নিয়োগে অনিয়মের অভিযোগ
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির স্থানীয় একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে বিতর্কিত নিয়োগ বাতিল করে দ্রুত নতুন করে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়।

​প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, সরকারি নীতিমালা তোয়াক্কা না করে স্বজনপ্রীতি ও বৈষম্যমূলক প্রক্রিয়ায় একপক্ষের সুপারিশে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

বক্তারা আরও জানান, কেবল ফ্যামিলি কার্ডের নিয়োগেই নয়—ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টন, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিএফ কার্ড বিতরণেও নানা অনিয়ম ও বৈষম্য করা হচ্ছে। 

এ সব কার্যক্রমে দ্রুত স্বচ্ছতা ফিরিয়ে আনা না হলে, স্থানীয়দের অধিকার আদায়ে প্রয়োজনে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন বক্তারা।

​সমাবেশে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, সাবেক সদস্য-সচিব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকতারুজ্জামান আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. সাজ্জাদুল আলম খান নান্নু, যুবদল নেতা শেখ শাহানুর রহমান এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি পারভেজ আলম।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুরো প্রক্রিয়া সরকারি নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। পরীক্ষা ও ফলাফল প্রকাশে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অনিয়ম   ফ্যামিলি কার্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close