শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
রাজবাড়ী সদর হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
রাজবাড়ী প্রতিনি‌ধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫৬ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৪:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী সদর হাসপাতালে অনিয়ম ও এক যুবকের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় স‌চেতন নাগ‌রিক সমা‌জের ব্যানারে  হাসপাতালের সামনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, সদর হাসপাতাল শুধু না‌মেই কা‌জে না। এখা‌নে ভালো ডাক্তার ও ওষুধ পাওয়া যায় না। দায়িত্ব অ‌বহেলার কার‌ণে গত ৭ আগস্ট হৃদয় না‌মে এক সা‌পে কাটা যুব‌কের মৃত্যু হ‌য়েছে। তা‌কে হাসপাতা‌লে আনা হ‌লেও অ্যান্টিভেনাম না দি‌য়ে ফ‌রিদপুর পাঠা‌নো হয়। প‌রে ওই যুবক মারা যায়। এরকম অ‌নেক ঘটনা আছে।  সাধারণ সমস্যা নি‌য়ে হাসপাতালে আস‌লে ফ‌রিদপু‌রে রেফার্ড করা হয়। 

এ দায়ভার হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ও জেলা সি‌ভিল সার্জনের। তা‌দের এ দায়িত্ব থে‌কে সরি‌য়ে ভালো কর্মকর্তা‌দের নি‌য়োগ এবং ভালো মা‌নের চি‌কিৎসা সেবার ব্যবস্থার দা‌বি জানানো হয়।

অ্যান্টিভেনাম না থাকার বিষয়ে হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান ব‌লেন, ‘তা‌দের অ‌ভি‌যোগ মিথ্যা। হাসপাতা‌লে পর্যাপ্ত অ্যান্টিভেনাম র‌য়েছে, যা জরু‌রি বিভাগে সংরক্ষণ করা। আশঙ্কাজনক অবস্থায় সা‌পে কাটা রোগীকে হাসপাতা‌লে আনা হ‌য়েছিল। প্রথমত তার প্রয়োজন ছিল আইসিইউ সা‌পোর্ট।  যে কার‌ণে তা‌কে ফ‌রিদপু‌রে রেফার্ড করা হ‌য়েছিল। কিন্তু দূর্ভা‌গ্যেবশত সে মারা যায়। হাসপাতা‌লের অব্যবস্থাপনার বিষয়‌টি মানু‌ষের মনগড়া কথা। যার কোনো ভি‌ত্তি নাই।’

কেকে/এআই




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close