শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
পুটিনা বাজারে মধ্যরাতের রহস্যজনক আগুনে সাত দোকান পুড়ে ছাই
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:১৩ পিএম
ছবি ভিডিও থেকে নেওয়া

ছবি ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা বাজারে মধ্যরাতে রহস্যজনক আগুনে পুড়ে গেছে সাত দোকান। 

শনিবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলারপুটিনা বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনের তিনটি মুদির দোকান ও একটি খাবারের হোটেল, দুইটি ফার্মেসি ও একটি জুতার দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। 

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, গতরাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ের পুটিনা বাজারে মজিবুরের মালিকানাধীন খাবারের হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিয় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। 

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন গ্যাস সিলিন্ডার থেকে নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে- তাৎক্ষণিক জানা যায়নি। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জে অগ্নিকাণ্ড   পুটিনা বাজারে আগুন   সাত দোকান পুড়ে ছাই   ৫০ লাখ টাকার ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close