রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন      সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার      জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের      রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ      প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর      রাষ্ট্রপতি পদে ইসি থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ      বাবাকে শেষবারের মতো দেখতে রোজারিওতে মেসি      
জাতীয়
ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম
ব্রিফিংয়ে কথা বলছেন আখতার আহমেদ। ছবি সংগৃহীত

ব্রিফিংয়ে কথা বলছেন আখতার আহমেদ। ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (৯ আগস্ট) স্থানীয়ভাবে নির্বাচন অফিসগুলো এ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে ইসির সচিব আখতার আহমেদ বলেন, ‘খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫জন। নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।’

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি এখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা রয়েছে।

এর পূর্বে, গত ১৪ মে প্রকাশিত তালিকা অনুযায়ী, তখন ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এরপর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নতুন নাম তালিকাভুক্ত করা হয়, যার খসড়া প্রকাশ পেল রোববার। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

রোববার নির্বাচন ভবনে আখতার আহমেদ বলেন, ‘গত ১৪ মে হতে ৩১ জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫জন। এখন সব মিলিয়ে স্থানীয় নির্বাচনের জন্য ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন ভোটার।’

‘পরবর্তী নির্বাচনগুলোর জন্য এ তালিকা। ভোটের তারিখ নির্ধারণ বা পরিবর্তন হলে (ভোটার নিবন্ধন সময় বাড়ানোর বিষয়ে) কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তাদের সম্পুরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’

আচরণবিধি মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে

সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বলে জানান আখতার আহমেদ।

তিনি বলেন, ‘আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথিটা প্রক্রিয়াজাত হচ্ছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেব।’

রাষ্ট্রপতি পদে দুইটি মনোনয়নপত্র সংগ্রহ

আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে রোববার দুটো মনোনয়ন ফরম নিয়ে গেছেন।’

‘এখন পর্যন্ত আর কোনো দল আমাদের কাছ থেকে মনোনয়ন ফরম নেয়নি।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১৩ অগাস্ট, বাছাই হবে ১৬ অগাস্ট, প্রত্যাহারের শেষ সুযোগ ১৮  আগস্ট এবং ভোট হবে ২০ আগস্ট।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্থানীয় সরকার নির্বাচন   খসড়া ভোটার তালিকা   নির্বাচন কমিশন   ভোটার সংখ্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close