শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
‘জুলাই দিবস’ না মেনে নৌকা ভ্রমণ, কালিয়াকৈর সরকারি কলেজে বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজে ‘জুলাই দিবস’ পালন না করে নৌকা ভ্রমণের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। যথাযথভাবে দিবসটি পালন না করার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকালে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা।

জানা যায়, রোববার সকালে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ কলেজের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘জুলাই দিবস’ উপলক্ষে কর্মসূচি গ্রহণ না করে কলেজ কর্তৃপক্ষ ১-৫ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে। কলেজের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। ‘জুলাই দিবস’ পালনের পরিবর্তে কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি করে নৌকা ভ্রমণের আয়োজন করে। 

এক শিক্ষার্থী বলেন, ‘শহীদদের আত্মত্যাগের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। এটি শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। স্বৈরাচারী মানসিকতার এমন প্রিন্সিপালকে আমরা আর পদে দেখতে চাই না।’

তবে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ১-৫ আগস্টের মধ্যে ‘জুলাই দিবস’ পালনের প্রজ্ঞাপন তারা পেয়েছিলেন। কিন্তু পূর্বনির্ধারিত নৌকা ভ্রমণের কর্মসূচি থাকায় দিবসটি ছোট পরিসরে পালন করা হয়।

কালিয়াকৈর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন বলেন, ‘দিবসটি পালন করার জন্য সরকারি প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি। কলেজের পক্ষ থেকে ওই দিন নৌকা ভ্রমণের তারিখ নির্ধারিত ছিল। তাই সকাল আটটার দিকে দিবসটি ছোট পরিসরে পালন করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা নৌকা ভ্রমণে যান।’

ঘটনার বিষয়ে কলেজ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জুলাই গণঅভ্যুত্থান দিবস   গাজীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close