শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের খাদ্য সচেতনতামূলক কর্মসূচি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জিংকের ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরতে ঠাকুরগাঁওয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার (৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় ‘জিংক গম ও জিংক ধান’ বিষয়ক স্কুল সচেতনতামূলক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 

হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংকের ঘাটতির প্রভাব এবং জিংক সমৃদ্ধ ধানের জাত সম্পর্কে ধারণা দেওয়া হয়। 

ইএসডিও রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম শিক্ষার্থীদের বলেন, ‘মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে জিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত জিংক গ্রহণ প্রয়োজন।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাসের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহীনুল কবির, প্রজেক্ট অফিসার আবু তালহা শিশির প্রমুখ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি   ঠাকুরগাঁও   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close