রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩      হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন      সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার      জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের      রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ      প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর      
দেশজুড়ে
কিশোরগঞ্জে মামনুর রশিদ মাজুর উদ্যোগে অসহায়দের মাঝে পোশাক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাবেক সচিব মামনুর রশিদ মাজুর উদ্যোগে এবং সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের  সহযোগিতায় এতিম ও অসহায় শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান এবং কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. তাজুল ইসলাম ডালিম, কিশোরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা তারিক সাথী, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আব্দুল মজিদ, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লাল এবং সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, অবহেলিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে সাবেক সচিব মামনুর রশিদের এই উদ্যোগ প্রশংসনীয়। সামাজিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করায় সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান তারা।

সোশ্যাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম বলেন, ‘মানবতার সেবায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।’

সাবেক সচিব মামনুর রশিদ বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই আমাদের জন্য বড় আনন্দের। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসে, তাহলে সুবিধাবঞ্চিত শিশুদের জীবন আরও সুন্দর ও স্বাভাবিক হয়ে উঠবে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   মামনুর রশিদ মাজু   পোশাক বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close