শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      
রাজধানী
১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটির আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও থেকে তাকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্টরা।

এ সময় মিজান তাদের ওপর চড়াও হন এবং সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলে অভিযোগ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়।

এর পূর্বে, আগারগাঁওয়ে কম মূল্যে গরুর মাংস ও ভাত বিক্রি করে এবং নানা অভিনব অফার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছিলেন এই মিজান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাইরাল মিজান   মিজানুর রহমান   আগারগাঁও   অবৈধ বিদ্যুৎ সংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close