শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
লাল-সবুজ গাড়িতে হাটহাজারী পৌঁছালেন প্রধানমন্ত্রী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সবার আগে বাংলাদেশ’ লেখা বুলেটপ্রুফ লাল-সবুজের গাড়িতে করে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থল।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ফটিকছড়ি থেকে হাটহাজারীর উদ্দেশে রওনা হয়ে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। 

পথে সড়কের দুই পাশে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সড়কের পাশে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাকে দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করলে প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাটহাজারীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।

এর পূর্বে, কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে রোববার বিকাল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছান তারেক রহমান। সেখানে বাবু নগর মাদ্রাসায় হেফাজতের আলেমদের সাথে কর্মসূচি শেষে তিনি হাটহাজারীর উদ্দেশে রওনা দেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   হাটহাজারী   চট্টগ্রাম   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close