রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার      যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী      হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৩      হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ      ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন      সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার      জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের      
অর্থনীতি
পর্যটন খাতের উন্নয়নে টোয়াব-বাটজা মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৮:৫৫ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৯:০৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং খাতটিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টোয়াব) নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকা উত্তরের আগারগাঁওয়ে টোয়াবের কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এ সাক্ষাৎ ও বৈঠক হয়।

বৈঠকে দেশের পর্যটন খাতের বর্তমান অবস্থা, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে টোয়াবের নেতৃবৃন্দ পর্যটন খাতের উন্নয়নে সরকারের আরও কার্যকর নজরদারি, ট্যুর অপারেটরদের বিদ্যমান সমস্যা সমাধান এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাটজা নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে সরকার, পর্যটন ব্যবসায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সব অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পর্যটন খাতের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে দেশের অভ্যন্তরীণ পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা, বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার ও ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ, মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পর্যটন খাত   বাটজা   টোয়াব   পর্যটন শিল্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close