শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      
দেশজুড়ে
সৈয়দপুরে বাস চাপায় কৃষক নিহত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুরে বাসের চাপায় আব্দুল লতিফ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
 
রোববার (৯ আগস্ট) দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কে বসুনিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কানছেরের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, আব্দুল লতিফ মাথায় ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ‘বাহন’ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়। 

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সড়ক   দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close