রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
কুলাউড়ায় ভারতীয় সিগারেট-গরু-ইয়াবাসহ গ্রেপ্তার সাত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে প্রাইভেটকারসহ ৪০ হাজার শলাকা ভারতীয় সিগারেট, চুরি যাওয়া দুইটি গরু, ইয়াবা, ডাকাতির ঘটনায় লুট হওয়া দুইটি মোবাইল উদ্ধারসহ বিভিন্ন মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ ভারতীয় ওরিস সিলভার, সিগারেট, ডিআই পিকআপসহ চুরি যাওয়া দুইটি গরু ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় লুট হওয়া দুইটি মোবাইল ফোন উদ্ধার এবং সিআর সাজা ওয়ারেন্টে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে কুলাউড়া উপজেলার এক নম্বর বরমচাল ইউনিয়নের নন্দনগর (টিকরা) গ্রামের মিন্টু গুনের (৪৯) বাড়ির গোয়ালঘর থেকে দুইটি গরু চুরি হয়। অভিযোগ পাওয়ার পরপরই কুলাউড়া থানা পুলিশের একাধিক দল মাঠে নামে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে শনিবার (৮ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গরু চুরির কাজে ব্যবহৃত ডিআই পিকআপসহ নুর আলম ওরফে আলম (৪৭) ও সাফিয়ান আলী ওরফে শাফিয়ান (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানাধীন শ্রীধরপুর এলাকা থেকে বাদীর চুরি যাওয়া দুইটি গরু উদ্ধার করা হয়। উদ্ধার করা গরুর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

কুলাউড়া থানা পুলিশের অপর একটি দল শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রো-গ-১৪-৪০৭২ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে আসামিরা ঘটনাস্থলে প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ও শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৪০ হাজার শলাকা ওরিস সিলভার সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। পরে জব্দ তালিকামূলে সেগুলো জব্দ করা হয়।

এদিকে, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিছরাকান্দি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় আলম মিয়া (৪২) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

অপর একটি পুলিশ দল ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধারের অভিযানে শনিবার (৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে একটি এবং সোনারগাঁও থানা এলাকা থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার করা মোবাইল দুটি গত ২৯ জুন কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ডাকাতির সময় নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ইতোমধ্যে ডাকাতদের গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া থানার নিয়মিত ওয়ারেন্ট অভিযানে সিআর সাজা ওয়ারেন্টমূলে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মনিরুল (এসপি) ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   ভারতীয় সিগারেট   গরু   ইয়াবা গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close