বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
বিনোদন
কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে জবাব দিলেন ইয়াশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনার মুখে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন ইয়াশ। সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, একজন শিল্পী সময়ের চেয়ে এগিয়ে থাকলে শুরুতে সমালোচনা হলেও একদিন মানুষ সেটিই উদ্‌যাপন করবে।

শনিবার বেঙ্গালুরুতে ‘টক্সিক’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার উদ্দেশে ইয়াশ বলেন, ‘এই সিনেমায় তুমি যে ধরনের চরিত্রে অভিনয় করেছ, তাতে তোমার নিবেদন স্পষ্ট। শুরুতে আমরা ভেবেছিলাম এত বড় তারকাদের একসঙ্গে পাওয়া কঠিন হবে। কিন্তু কিয়ারা খুবই সহজ-সরলভাবে কাজটি গ্রহণ করেছে।’

সমালোচনা নিয়ে ইয়াশ আরও বলেন, ‘একজন অভিনেতা হিসেবে তোমাকে যা কিছু সহ্য করতে হয়, দুর্ভাগ্যজনকভাবে সেসব নিয়ে ভাববে না। তুমি যা বিশ্বাস করো, সেটাই করো। মানুষ একদিন সেটার প্রশংসা করবে, উদ্‌যাপনও করবে। আসলে আমরা সময়ের চেয়ে একটু এগিয়ে আছি।’

সম্প্রতি ‘টক্সিক’–এর ‘টাবাহি’ গান প্রকাশের পর ইয়াশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। বিশেষ করে কিয়ারা বিবাহিত ও সদ্য মা হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করায় অনেকে তাকে কটাক্ষ করেন। যদিও একই দৃশ্যে অভিনয় করা ইয়াশও বিবাহিত ও সন্তানের বাবা, তার ক্ষেত্রে তুলনামূলকভাবে কম সমালোচনা হয়েছে।

এ প্রসঙ্গে এর আগে কিয়ারার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী হুমা কুরেশিও। তিনি নারী অভিনয়শিল্পীদের প্রতি এমন দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে বলেছিলেন, সিনেমার নারীরাই শেষ পর্যন্ত জয়ী হবেন।

এদিকে ‘টক্সিক’–এর পুরো অভিনয়শিল্পীকে নিয়ে আশাবাদী ইয়াশ। তিনি বলেন, ‘আমি টক্সিকের প্রতিটি অভিনেতাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সিনেমাটি মুক্তির পর দর্শক আপনাদের অন্যভাবে দেখবেন। আর একটা বিষয়ের জন্য দুঃখিত—আমরা সত্যিই আপনাদের অনেকটা চাপ দিয়েছি।’

সিনেমাটির কাজ যে তার জন্যও সহজ ছিল না, সেটিও অনুষ্ঠানে জানান ইয়াশ। দীর্ঘ সময় ধরে শুটিং এবং চরিত্রের জন্য একাধিক লুক নিতে হয়েছে তাকে।

‘টক্সিক’কে শুধু কন্নড় সিনেমা হিসেবে দেখতেও নারাজ ইয়াশ। তার ভাষায়, এটি বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিভাবানদের একত্র করা একটি ভারতীয় সিনেমা। তিনি বলেন, ‘এখন আর এটা কন্নড়, তামিল বা তেলেগু সিনেমা নয়। এটা একটি ভারতীয় সিনেমা। বিভিন্ন শিল্পের প্রতিভাবান মানুষ একসঙ্গে কাজ করছেন—এটাই এর সবচেয়ে বড় উদাহরণ।’

সিনেমায় ইয়াশের বোনের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। অভিনেত্রীর প্রশংসা করে ইয়াশ তাকে ‘সবচেয়ে দুর্দান্ত বোন’ বলে অভিহিত করেন। শুটিংয়ের জন্য সময়ের সংকট থাকলেও নয়নতারার নিবেদনের প্রশংসা করেন তিনি।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় ইয়াশ, কিয়ারা আদভানি ও নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

সূত্র: এনডিটিভি

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কিয়ারা   ইয়াশ   ঘনিষ্ঠ দৃশ্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close