শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
আন্তর্জাতিক
ইরান যুদ্ধে কমছে মার্কিন অস্ত্রভাণ্ডার, উৎপাদন বাড়ানোর নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৫১ এএম আপডেট: ১০.০৮.২০২৬ ৯:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা জমা দিতে ২১ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিরক্ষা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ বলেন, ‘গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার ক্ষেত্রে ‘উল্লেখযোগ্যভাবে দ্রুত ও আগ্রাসী সরবরাহের সময়সূচি’ নির্ধারণ করতে হবে এবং উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে হবে। এ জন্য কোম্পানিগুলোকে ২১ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।’

ফেইনবার্গ চিঠিতে বলেন, ‘বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই কর্মসূচির সময়সূচি নাটকীয়ভাবে সংক্ষিপ্ত করতে হবে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।’

যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে গোলাবারুদের মজুত কমে আসা নিয়ে ইতোমধ্যে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত নিয়ে উদ্বেগ আরো তীব্র হয়েছে।

তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, দেশটির সেনাবাহিনীর কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ রয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।’

সূত্র: আল জাজিরা

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মার্কিন অস্ত্রভাণ্ডার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close