শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
আন্তর্জাতিক
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইনপ্রণেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:০৬ এএম আপডেট: ১০.০৮.২০২৬ ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কসোভোর সংসদে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা।

শনিবার (৮ আগস্ট) সংসদে কুর্তির বক্তব্যের সময় ‘আপনার জন্য লজ্জা!’ বলে চিৎকার করার পর কুর্তির দিকে ডিম নিক্ষেপ করেন অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভোর (এএকে) আইনপ্রণেতা টাইমা কাদরিজাই। এ ঘটনার পর অধিবেশন স্থগিত করা হয়।

ঘটনার পর কুর্তি বলেন, ‘সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তাহলে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত।’

কুর্তির নেতৃত্বাধীন বামপন্থী ভেতেভেনদোসজে (ভিভি) দলও অতীতে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আলোচিত হয়েছে। ২০১৮ সালে দলটির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। এর আগে ২০১৫ সালেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছিল।

কসোভোর চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সংসদে এ ঘটনা ঘটল। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় বিরোধী দলের সমর্থন আদায়ের চেষ্টা করছেন কুর্তি। এ নিয়ে কয়েক দিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চললেও কোনো সমঝোতা হয়নি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কসোভো   প্রধানমন্ত্রী   ডিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close