রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জীবননগরের রেজাউল নিহত
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম আপডেট: ১০.০৮.২০২৬ ১০:৪৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইরাকে একটি রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রেজাউল ইসলাম (২৮) নামে এক প্রবাসী কর্মী নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের আল-মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে। তার সহকর্মীরা মুঠোফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

নিহত রেজাউল ইসলাম জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের সরকারপাড়ার রহিম হুজুরের ছেলে। জীবিকার তাগিদে তিনি কয়েক বছর আগে ইরাকে যান। সেখানে আল-মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে রেজাউল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রেজাউলের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে মৃগমারী গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে চলছে শোক ও আহাজারি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা ভেঙে পড়েছেন।

নিহতের মরদেহ দেশে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে বিস্ফোরণের বিস্তারিত কারণ, ওই ঘটনায় রেস্টুরেন্টে অন্য কেউ হতাহত হয়েছেন কি না এবং রেজাউলের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ   ইরাক   প্রবাসী কর্মী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close