শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      
দেশজুড়ে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় খেলাফত মজলিস নেতা আহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ১০.০৮.২০২৬ ১১:১৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের কাপাসিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ওসমান গনী প্রধান গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার ফকির মজনু শাহ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহত ওসমান গনী কাপাসিয়া উপজেলার আড়াল এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফকির মজনু শাহ সেতুর ওপর একটি মালবাহী ট্রাক আগে থেকেই দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি যানবাহনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হলে ওসমান গনী আহত হন। তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কাপাসিয়া থানার ডিউটি অফিসার জানান, সেতুতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেন জানান, আহত ওসমান গনীকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ তদন্ত করছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   সড়ক দুর্ঘটনা   খেলাফত মজলিস নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close