রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      
শিক্ষা
যশোর বোর্ডে ১১ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ সাফল্য ৩৬টিতে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিপরীতে, ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে যশোর শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক ড. আবদুল মতিন।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ২২৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৭১৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন।

গতবার যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৪১০ জন। এবার ইংরেজি ও গণিতে ফল খারাপ হওয়ায় পাশের হারে এর প্রভাব পড়েছে বলে জানান শিক্ষা বোর্ডের সচিব।

তিনি বলেন, “ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল অপেক্ষাকৃত ভালো হয়েছে। মেয়েরা ঘরে থেকে পড়াশোনা করেছে। অন্যদিকে ছেলেরা বাইরে বেশি সময় কাটিয়েছে এবং মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহার করেছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  এসএসসি ও সমমানের পরীক্ষা   ফলাফল   যশোর বোর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close