শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
প্রিয় ক্যাম্পাস
স্ট্রোকে আক্রান্ত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় স্থানান্তর
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৪ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ১২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইমন। পরে সহপাঠীরা তাকে দ্রুত রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

রামেক হাসপাতালে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ না থাকায় তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইমনের সহপাঠী সৌরভ জানান, সকালে ঘুমন্ত অবস্থায় সাইমন খাট থেকে পড়ে যান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দেখা যায়, তার শরীর শক্ত হয়ে গেছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সৌরভ আরও জানান, এর আগেও সাইমন দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, “বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আইসিইউতে ভর্তি করানোর ব্যবস্থা করে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন ছিল। সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   উন্নত চিকিৎসা   রাজশাহী বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close