শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
দেবিদ্বারে আলোচিত ফরিদা হত্যায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গৃহকর্ত্রী ফরিদা ইয়াসমিনকে (৫০) নৃশংসভাবে হত্যা ও মরদেহ খণ্ড-বিখণ্ড করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

রোববার (৯ আগস্ট) বিকেলে দেবিদ্বার পৌর সদরে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, মামলার প্রধান আসামি লাইলী আক্তার এর আগেও একটি শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডে জড়িত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

তারা আরও অভিযোগ করেন, ফরিদা ইয়াসমিনকে হত্যার পর তার মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনের গলি ও ডোবায় ফেলে দেওয়া হয়। হত্যার পর মরদেহের পরিচয় গোপনেরও চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।

ইতোমধ্যে মামলার প্রধান আসামি লাইলী আক্তার গ্রেপ্তার হলেও তার সঙ্গে জড়িত অন্য আসামিরা পলাতক রয়েছেন বলে সমাবেশে জানানো হয়। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এবং জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নাসির প্রমুখ।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  ফরিদা হত্যা   কুমিল্লা   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close