শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
বিনোদন
ছেলের জন্মদিনে মা পরীরও জন্মদিন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য চার বছর পূর্ণ করেছে। ছেলের জন্মদিন উপলক্ষে ঘরোয়া আয়োজনের পাশাপাশি মাতৃত্ব নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানান পরীমণি। জবাবে পূণ্যও মাকে বলে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’। ছেলের এমন কথায় আবেগাপ্লুত হয়ে পরীমণি জানান, পূণ্যের জন্মের মধ্য দিয়ে তারও জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

পরে প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, ঘরের টেবিলে সাজানো রয়েছে কয়েকটি কেক। চারপাশে রঙিন বেলুনে সাজানো হয়েছে ঘর। আর পাশের বিছানায় ঘুমিয়ে ছিল পূণ্য।

ভিডিওটির ক্যাপশনে পরীমণি মজা করে লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। সন্তান জন্মের পর থেকেই প্রতিবছর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন এই অভিনেত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  পরীমণি   ছেলের জন্মদিন   অভিনেত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close