রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
শিক্ষা
জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা, পিছিয়ে বরিশাল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ১:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় অন্য সব শিক্ষা বোর্ডকে ছাড়িয়ে গেছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বিপরীতে সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডে—২ হাজার ৭৭৮ জন। সব মিলিয়ে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। ফলাফলের শীট থেকে এসব তথ্য জানা যায়।

দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। এরমধ্যে ছাত্র রয়েছে ১৪ হাজার ৯২০ জন ও ছাত্রী রয়েছে ১৮ হাজার ৩৩৩ জন। আর সবচেয়ে কম ২ হাজার ৭৭৮ জন। এরমধ্যে ছাত্র রয়েছে এক হাজার ১৯৩ জন ও ছাত্রী রয়েছে এক হাজার ৫৮৫ জন।

এছাড়া রাজশাহী বোর্ডে ১৬ হাজার ১১৩ জন, দিনাজপুর বিভাগে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৭০০ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৮৩৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডে ৬ হাজার ৭১৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সারাদেশে সব মিলিয়ে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জিপিএ   বরিশাল   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close