শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, লাখ টাকা লুটের অভিযোগ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন, বসতঘরে হামলা-ভাঙচুর এবং নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের নয়জনের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার সোহাগী ইউনিয়নের বু-কাঁঠালিয়া গ্রামের মো. সুজন মিয়া (৫০) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে ভুক্তভোগী পরিবার ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের দুর্দশার কথা জানান।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে নিজের বাড়ির পশ্চিম পাশে থাকা পুকুরের মাছ দেখে বাড়িতে চলে যান সুজন মিয়া।

পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে পুকুরের পাড়ে গিয়ে তিনি দেখতে পান, কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে থাকা বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ মারা যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সুজন মিয়া অভিযোগে আরও উল্লেখ করেন, পুকুরের জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। মাছ মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি অভিযুক্তদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

পরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন। 

এ সময় হামলাকারীরা তার চৌচালা টিনের বসতঘরের বেড়া ও দরজা কুপিয়ে এবং ঘরের বাইরের অংশ ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেন।

একপর্যায়ে অভিযুক্ত মো. মোয়াজ্জেমদিন ঘরে প্রবেশ করে সোকেসের ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন সুজন মিয়া।

পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভয়ে সুজন মিয়া ও তার পরিবারের সদস্যরা ডাক-চিৎকার করে বাড়ির বাইরে গিয়ে আশ্রয় নেন। পরে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুজন মিয়া।

অভিযোগে অভিযুক্তরা হলেন—সোহাগী ইউনিয়নের বু-কাঠালিয়া এলাকার মো. সবুজ খাঁ (৫৫), মো. মাহবুব খাঁ (২২), মো. সুজন খাঁ (৩৫), মো. সুলতান খাঁ (৫৫), মো. মতি মিয়া (২৩), মো. শামীম (২১), মো. আবু হেলিম (৬০), মো. আনোয়ার (৪০) ও মো. মোয়াজ্জেমদিন (২৫)।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের সুজন খাঁ।

তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া। পুকুরটি তাদের নয়। পুকুরের জমির যাবতীয় কাগজপত্র আমাদের নামে রয়েছে। তারা জোরপূর্বক পুকুরটি দখল করতে চায়। তারাই আমাদের পুকুরে বিষ প্রয়োগ করে উল্টো নাটক সাজিয়েছে।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, “অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 

 


আরও সংবাদ   বিষয়:  পুকুরে বিষ   মাছ নিধন   ঈশ্বরগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close