শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
শিক্ষা
শতভাগ জিপিএ-৫ পেলো রাজশাহী ক্যাডেট কলেজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৩৭ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ২:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জনের পাশাপাশি  ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে কলেজটির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধু অ্যাকাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

এদিকে, ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   ফলাফল   রাজশাহী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close