শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
জাতীয়
বাংলাদেশ-ভারতের সব ইস্যুর সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৩:২৪ পিএম
ছবি :ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ছবি :ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো ইস্যু নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘গণতন্ত্রে ইস্যু থাকবেই। মানুষের ইস্যু একটিই—সেটি হলো ভালো সম্পর্ক। আমাদের ইতিহাস, বর্ডার বদলানো যাবে না। শুধু বর্ডার নয়, আমরা স্বপ্নও শেয়ার করি।’

আগামী দিনগুলোতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হবে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আগামী দিন ভালোই যাবে। ইস্যুগুলো দুই দিক থেকেই শর্ট আউট করতে হবে।’

তিনি বলেন, ‘এমন কোনো ইস্যু নেই, যা বসে সমাধান করা যাবে না। দুই দেশের সাধারণ মানুষ চায় সম্পর্ক ভালো হোক।’

বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে এ দুই মাসে আদর, প্রীতি, ভালোবাসা পাচ্ছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, সম্পর্ক ভালো থাকা দরকার।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভারত   ইস্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close