শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
সাংবিধানিক স্বীকৃতিসহ পৃথক মন্ত্রণালয় চান আদিবাসীরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সমতল এলাকার গারো, কোচ ও বর্মণসহ মধুপুরের আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ভূমি সমস্যা দ্রুত নিরসন, সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বক্তারা।

রোববার (৯ আগস্ট) টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।

‘আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করেছে গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠী।

রোববার সকাল ১০টায় উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় এ মৃ। 

পায়রা উড়িয়ে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দোখলা চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়।

পরে বিভিন্ন রঙের পোশাকে গারোদের ঐতিহ্যবাহী নৃত্য ও মান্দি গানে মুখর হয়ে ওঠে সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন গ্রামের দলভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা।

আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, টিডব্লিউএর চেয়ারম্যান রঞ্জিত নকরেক ও আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রংসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্জিনা চিসিম ও নির্জন সিমসাং।

বক্তারা বলেন, সমতল এলাকার আদিবাসীদের ভূমি সমস্যা দীর্ঘদিনের। বন ও ভূমি নিয়ে নানা জটিলতার কারণে অনেক আদিবাসী পরিবার তাদের ঐতিহ্যগত ভূমি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা সমতল এলাকার আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করতে পৃথক ভূমি কমিশন গঠন, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের উন্নয়ন ও অধিকার সংরক্ষণে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান।

অনুষ্ঠানে মধুপুর বনাঞ্চল এলাকার বিভিন্ন গ্রামের নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সাংবিধানিক স্বীকৃতি   আদিবাসীরা   টাঙ্গাইল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close