রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      রাজধানীতে চলন্ত বাসে আগুন      নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর হবে যেভাবে      বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের লাশ উদ্ধার      ঢাকায় নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫      বাঘা সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি      
দেশজুড়ে
স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দিতে কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরের কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. সোহানুর রহমান, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও মোতাহার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল হোসেন, শাহাদাত হোসেন (অর্থ), পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান ও শাখা ব্যবস্থাপক বিল্লাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়কারী মুনসুর আলী। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের মধ্য দিয়ে কেশবপুরে স্বল্পমূল্যে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাধান সংস্থার নিজস্ব ভবনের নিচতলায় ট্রাস্ট হেলথ্ সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যসেবা   হেলথ্ সেন্টার   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close