রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজধানী
আমরা ‘ক’ জনা সংগঠনের নতুন কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘আমরা ‘ক’ জনা’-এর নতুন ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের প্রধান ও স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন প্রফেসর এ.কে.এম. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আ. আজিজ বেপারি। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মহসিন, সহ-সভাপতি হিসেবে ইউনুস মোল্লাহ, মো. নাসিরউদ্দিন ও মো. আব্দুস সালাম রিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. মামুন আল রশিদ ও কাজী মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ এএসএম বিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরসাদ হোসেন কচি, প্রচার সম্পাদক মো. এনায়েত হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা বাবলু, ক্রীড়া সম্পাদক মো. কাদের মামুন মিলন, সহ-ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুর হক কলি, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক মো. সালাউদ্দিন নির্বাচিত হন।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলমিক খন্দকার, মো. আমিনুল ইসলাম, সালমান কবির ও মো. দীপক।

সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা সমাজসেবা, মানবকল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সংগঠন   নতুন কমিটি   অনুমোদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close