রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
এইচপি ও ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি চালু করছে বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিকভাবে আরও উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে। প্রথমবারের মতো হাই পারফরম্যান্স (এইচপি) ও বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট অঙ্ক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।

বর্তমানে এইচপির দুইটি দল ভিন্ন ভিন্ন সিরিজে ব্যস্ত। ত্রিদেশীয় সিরিজ খেলতে এইচপির একটি দল দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে এবং ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে এইচপির আরেকটি দল ঢাকার মিরপুরে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে সিরিজ খেলছে।

বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এইচপি দলের ক্রিকেটাররা ওয়ানডে ম্যাচের জন্য সম্ভাব্য ১ লাখ টাকা, টি-টোয়েন্টির জন্য ৫০ হাজার টাকা ও চার দিনের ম্যাচের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা ম্যাচ ফি পেতে পারেন।

শুধু মূল একাদশে থাকা ক্রিকেটাররাই নন, ম্যাচ ফি পাওয়ার তালিকায় থাকছেন ১২তম খেলোয়াড়ও। অর্থাৎ ম্যাচের স্কোয়াডে থেকেও একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য প্রস্তাবিত ম্যাচ ফিও কাছাকাছি। ওয়ানডেতে ১ লাখ টাকা, টি-টোয়েন্টিতে ৫০ হাজার টাকা এবং চার দিনের ম্যাচে দুই লাখ টাকা ম্যাচ ফি পেতে পারেন তারা।

ম্যাচ ফি চালুর পাশাপাশি সফরে থাকা ক্রিকেটারদের আগের অন্যান্য সুবিধাও বহাল থাকছে। নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা দৈনিক ৫০ ডলার ভাতা ও ৪০ ডলার সফর ভাতা পাবেন।

জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এইচপি ও ‘এ’ দল থেকেই জাতীয় দলের ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি করে বিসিবি। তাদের ম্যাচ খেলার সুযোগের পাশাপাশি আর্থিক প্রণোদনা দিলে পারফরম্যান্সের প্রতি আগ্রহ ও প্রতিযোগিতাও বাড়বে বলে মনে করছে বোর্ড।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিসিবি   এইচপি দল   বাংলাদেশ ‘এ’ দল   ম্যাচ ফি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close