রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
রাজধানী
আগারগাঁও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, পাঁচ দালালের কারাদণ্ড
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম আপডেট: ১০.০৮.২০২৬ ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানী উত্তরে আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-২’-এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুজনকে ১৫ দিন, দুজনকে ১০ দিন এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব-২ জানায়, সম্প্রতি একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে ও পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দিতে আসা পাসপোর্টপ্রত্যাশীদের টার্গেট করছিল। তারা পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণসহ দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।

এমনকি পাসপোর্টপ্রত্যাশীরা তাদের প্রস্তাবে রাজি না হলে বিভিন্নভাবে হয়রানি ও বিরক্ত করার অভিযোগও রয়েছে।

দালালদের বিরুদ্ধে কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার ও মাইকিং করা হলেও তাদের কার্যক্রম বন্ধ হয়নি।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সোমবার আগারগাঁও পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাব-২’-এর আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে গ্রেপ্তার করে।

পরে আসামিদের স্বীকারোক্তি ও সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  আগারগাঁও পাসপোর্ট অফিস   র‌্যাবের অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close