রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
বিনোদন
আচমকা মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে থাকা চার তারকা ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর আবারও এক ফ্রেমে ধরা দিয়েছেন। অমিত হাসান দেশে ফেরার পর মিশা সওদাগরের বাসায় আয়োজিত এক আড্ডায় মিলিত হন পুরোনো এই চার বন্ধু। সেই মুহূর্তের ছবি ও স্মৃতিচারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নস্টালজিয়ায় ভাসছেন নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমীরা।

এবার তেমনই এক আড্ডার গল্প শেয়ার করেছেন চলচ্চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নব্বইয়ের দশকের সহকর্মী ও বন্ধু অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি।

ওমর সানি লিখেছেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা।’

অমিত হাসান দেশে আসার পর মিশা সওদাগর তাদের নিজের বাসায় দাওয়াত দেন বলেও জানান ওমর সানি। সেই দাওয়াতকে ঘিরেই পুরোনো দিনের বন্ধুদের আবার একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়।

ওমর সানির ভাষায়, ‘অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিল তার বাসায়। আর হয়ে গেলাম ৯০ দশকের ভালোবাসার ইতিহাস।’

মিশা সওদাগরও চার বন্ধুর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন প্রবাস থেকে দেশে ফেরা অমিত হাসানের সম্মানে হঠাৎ তার এই আয়োজন। 

তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‌‘অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।’

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ ছিলেন ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর। চলচ্চিত্রে তারা ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। সময়ের পরিক্রমায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে পরিবর্তন এলেও তাদের বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে।

ওমর সানির এই পোস্টের পর নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে নস্টালজিয়া। প্রিয় তারকাদের একসাথে দেখার স্মৃতি মনে করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ওমর সানি   অমিত হাসান   আমিন খান   মিশা সওদাগর  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close