রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
দেশজুড়ে
মদনে সাত বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদনে মামার বাড়িতে বেড়াতে গিয়ে সাত বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গোবিন্দশ্রী গ্রামের পলাশ (১৮) নামের এক যুবকের বিরুদ্ধে এ অভিযোগ করেছে শিশুটি। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দশ্রী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) শিশুটির মামার বিয়ে ছিল। বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শিশুটি পরিবারের সঙ্গে মামার বাড়িতে যায়।

পরদিন সকালে বাড়ির পাশে গোবিন্দশ্রী বাজারে ঘুরতে গেলে পলাশ তাকে ১০ টাকা দিয়ে সিগারেট আনতে পাঠায়। সিগারেট নিয়ে ফেরার পর পলাশ শিশুটিকে গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায় বলে অভিযোগ।

পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার পরনের হাফপ্যান্টে রক্ত দেখতে পান তার নানী। বিষয়টি জানতে চাইলে শিশুটি পলাশ তাকে নির্যাতন করেছে বলে জানায়।

শিশুটির নানী বলেন, “বিয়ের কারণে বাড়িতে সবাই ব্যস্ত ছিল। আমার নাতি বাজারে ঘুরতে গিয়েছিল। ফিরে এসে তার প্যান্টে রক্ত দেখতে পাই। পরে বিষয়টি জানতে পারি। আমরা গরিব মানুষ, ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

শিশুটিকে স্থানীয় পল্লী চিকিৎসক মো. খায়রুল ইসলামের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, “শিশুটিকে তার নানী ও মামা আমার কাছে নিয়ে আসেন। পরীক্ষা করে পায়ুপথে রক্ত ও কিছু অংশ ছিঁড়ে যাওয়ার মতো দেখতে পাই। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করতে দেরি হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি জানতে পারেন। সোমবার (১০ আগস্ট) সকালে পলাশকে গোবিন্দশ্রী বাজারে দেখতে পেয়ে কয়েকজন তাকে মারধর করে বাজার থেকে বের করে দেন বলে জানা গেছে।

এ বিষয়ে ভুট্টো নামে এক স্থানীয় ব্যক্তি বলেন, “আমরা শুনেছি পলাশ শিশুটিকে নির্যাতন করেছে। তাই তাকে পেয়ে কয়েকটি কিল-ঘুষি দিয়ে বাজার থেকে বের করে দিয়েছি। ভুক্তভোগীর পরিবার আইনের সহযোগিতা নিলে আমরা তাদের পাশে থাকব।”

তবে অভিযোগ অস্বীকার করে পলাশ বলেন, “আমি তাকে সিগারেট আনতে দোকানে পাঠিয়েছিলাম। কিন্তু আমি তার সঙ্গে এমন কোনো কাজ করিনি। সোমবার বাজারে গেলে ভুট্টো আমাকে মারধর করে বাজার থেকে বের করে দিয়েছে।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শিশু   বলাৎকার   নেত্রকোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close